শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

ঋনের দায়ে যুবকের আত্মহত্যা।

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শ্রীশ্রী জামিরা কালি মন্দিরের উত্তর পাশে কাঁধ বাড়ির খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর দুপুর ও রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে যান। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।

পারিবারিক সূত্র তার স্ত্রী বলছে এনজিও-র ঋনের কিস্তি পরিশোধে ব্যর্থহওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে। 

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। 

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।