কুড়িগ্রামের চিলমারী উপজেলায়
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরের মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টায় উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৭)। তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। এছাড়া তিনি পেশায় একজন অটোচালক।
স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে প্রাণ হারায়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।