চিলমারীতে কিশামত বানু এলাকায় ১৮/০৫/২০২৬ ইং, সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু মোসাদ্দেকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশু মোসাদ্দেকের মা সাবিনা বেগম বাড়ির গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় তার ছেলে ২ বছরে বয়সের মেসাদ্দেক বাড়ির পাশে পুকুরে একা একা নেমে পড়লে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষন পর তার মা তাকে দেখতে না পেয়ে চারিদিকে খুজতে থাকে। একপর্যায়ে
মা সাবিনা বেগম পড়শি এছাহকের পুকুরের পানিতে শিশু মোসাদ্দেককে ভেসে থাকতে দেখে চিৎকার করে। এসময় আশপাশের সকলেই ছুটে এসে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে সকাল ১০টা ৩০ মিনিটে তাৎক্ষনিক ভাবে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু মোসাদ্দেক বালাবাড়ি হাট কিশামতবানুর হাজীপাড়ার মৃত,মোস্তাক আহম্মেদ মুকুলের সন্তান। নিষ্পাপ ২ বছরের শিশু মোসাদ্দেকের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।