শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

তিস্তায় অ’বৈধ বালু উত্তোলনের গর্তে পড়ে প্রা’ণ গেল দুই ভাইয়ের

লালমনিরহাটে তিস্তা নদীতে অ’বৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।

নি’হতরা হলেন, খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের তিস্তা নদীর চরাঞ্চলে খেলতে যান দুই ভাই। পরে গোসল করতে নদীতে নামলে ছোট ভাই স্বচ্ছ আহমেদ অ’বৈধ বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত আহমেদ নদীতে ঝাঁপ দিলে তিনিও পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃ’ত ঘোষণা করেন।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।