যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু মুসা খান ও চৌগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন আহত হয়েছেন।তাদেরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে পৃথক দূর্ঘটনায় চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজার এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক নারী সহ দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাসেল ( ২৮) ও তার স্ত্রী রেক্সোনা খাতুন (২২) মোটরসাইকেলে যশোর থেকে চৌগাছার দিকে আসছিলেন। তারা ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোরে রেফার করেন। আহতদের মধ্যে রেক্সোনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।