শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল ৪ গবাদিপশু, নিঃস্ব দুই কৃষক

নেত্রকোণার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গাভী ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গবাদিপশু গুরুতর দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াউন্দ গ্রামের কৃষক আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া ও জুয়েল মিয়ার গোয়ালঘরে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই দুটি গাভী ও দুটি ছাগল মারা যায়। এছাড়া আরও তিনটি গবাদিপশু মারাত্মকভাবে দগ্ধ হয়।

পরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বর্তমানে বিদেশ সফরে থাকা নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িতে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লিটন মাস্টার, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হিলালী ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়ন প্রশাসক কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মুঠোফোনে জানান, তিনি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। দেশে ফিরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে সার্বিক সহযোগিতার নির্দেশনাও 

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।