কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে
এক রহস্যময় ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর এক গৃহবধুর সন্ধ্যান মিললো বিশাল আকৃতির তেঁতুল গাছের মগডালে স্বাভাবিক অবস্থায়। ঘটনাটি ঘটেছে গোড়াই ইউনিয়নের আনন্দবাজার এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাঈদের স্ত্রী গত মঙ্গলবার ৫মে রাত আনুমানিক ১০.০০ টার দিকে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। স্বজনরা রাতভর সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায় নি। পরদিন বুধবার ৬মে সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি বিশাল আকৃতির তেঁতুল গাছের মগডালে স্বাভাবিক অবস্থায় দেখতে পায়।পরে পরিবারের লোকজন সহ এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায়। কিছুক্ষণ পর উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। গৃহবধূর ছেলে গাছে উঠতে চাইলে রহস্যজনক ভাবে মিষ্টি ছুরে মারে। এর কিছুক্ষণ পর নিজে গাছের মগডাল থেকে পানিতে ঝাঁপ দিয়ে অঙ্গান হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস অঙ্গান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে।এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলাবলি করছে। জনসম্মুখে এই ঘটনাটি দৃশ্যমান হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।