শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে মুদি দোকানির মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে উজ্জ্বল (৪০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল উপজেলার কোনাপাড়া গ্রামের ওলিউল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে উজ্জ্বল নিজের ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। পরে তিনি ভালকি বিল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।