শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

৫ম শ্রেণীর নিহত ছাত্রী হাসির দাফন সম্পন্ন

অবশেষে ৫ম শ্রেণীর নিহত ছাত্রী হাসির লাশ গতকাল মঙ্গলবার পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সঙ্গীদের সাথে হাসি-খুশি থাকা  শিশুটি হঠাৎ সব আনন্দ-আহ্লাদ ত্যাগ করে অসীমের কোলে হারিয়ে যাওয়ায় বিদ্যালয়ের বন্ধু,, বান্ধবী ও খেলার সাথীরা অশ্রুসজল নয়নে তাকে খুজে ফিরছে।

 বিদ্যালয়ের কম উচ্চতার রেলিং বেষ্টিত  ছাদে উঠে একটু খুনসুটি করতে গিয়ে নিচে পড়ে নিহত হয় পঞ্চম শ্রেণির ছাত্রী হাসি (১১)। গত সোমবার এই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এ ঘটনায়  বিদ্যালয় ও আশ-পাশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কেডিওয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা আক্তার হাসি সোমবার দুপুরের দিকে বিদ্যালয়ের ২য় তলার ছাদে উঠে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাঃ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলিমুল রাজি।

 তিনি জানান, দুপুরে টিফিনের সময় হাসি ও তার বান্ধবীরা ২য় তলায় ছাদে ওঠে। চারিদিকে ২ ফুট উচ্চতার রেলিং বেষ্টিত ছাদটি নিরাপদ না হলেও কৌতুহুলি শিক্ষার্থীরা সেখানে যায়। এ সময় হঠাৎই হাসি নিচে পড়েগিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 নিহত হাসি স্কুল সংলগ্ন এলাকার হামিদুল ইসলামের কন্যা। হাসির মৃত্যুতে এলাকার অভিভাবকগণ আতংকিত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ ২য় তলার ছাদের উপরে যে রেলিং দেওয়া হয়েছে তা মাত্র ২ থেকে আড়াই ফুট উচ্চতা যা অত্যন্ত ঝুকিপূর্ণ। ফলে শিশুরা ছাদে উঠে ঘোরাঘুরি করতে গিয়ে অসাবধনতা বশতঃ নীচে পড়ে যাওয়ায় এ ধরণের মর্মান্তিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ছাদের রেলিং পূনঃস্থাপনের জন্য দাবী জানিয়েছেন। ঘটনাটি দ্রুত তদন্ত করে ২য় তলার ছাদের রেলিং উচু করনের ব্যবস্থা গ্রহন সহ নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল।

এব্যাপারে উপজেলাপ্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান সহ শিক্ষা অফিসের কেউই উক্ত এলাকায় না যাওয়ায় দঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।