শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

হটাৎ ভেঙ্গে পড়ল স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল! ঝুঁকিতে চিকিৎসাসেবা।


কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল (০৭ এপ্রিল ২০২৬) সকাল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আনুমানিক আজ সকালের কিচুটা পরে হঠাৎ করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ও সিলিং প্লাস্টারের অনেকটা অংশ ধসে পড়েছে।  সেখানে  অল্পের জন্য রক্ষা পান হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী। হঠাৎ করে ভবনের একটি দেয়াল ধসে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালজুড়ে।

ঘটনার সময় আশপাশে রোগী ও স্বজনদের উপস্থিতি থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ভাগ্যক্রমে প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে এ ধরনের ঘটনা হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিতে আসছেন রোগীরা, আর একইভাবে ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে হাসপাতাল ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।