শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

হাইওয়ে অটোর বিশৃঙ্খলায় পেট্রোল নিয়ে ফিরতে গিয়ে ঈশ্বরগঞ্জে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। এতে সড়কের দুইপাশে সাময়িকভাবে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার মাইজবাগ গুরুস্থান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা মো: হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ ইউনিয়নের সাধুর গোল্লা গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে মো: জাহিদ (১৮)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহি অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থল এলাকায় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই ধুমরেমুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকের আরোহী জাহিদ ও অটোরিশার যাত্রী হাজির উদ্দিন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।