শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
দুর্নীতি

কালাইয়ে অবৈধভাবে পুকুরে মাটিকাটা, মোবাইল কোর্টে ৭০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুরে মাটিকাটা ও মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ০২ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ১০:৩০ টার সময় কালাই থানার সংগীয় ফোর্সসহ কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মাদারপুর গ্রামের পানার পুকুরে অবৈধভাবে মাটিকাটা এবং সেই মাটি বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় মো: নাজেবুল হাসান (২৭), পিতা: মো: শহিদুল ইসলাম, সাং: মাদারপুর, ডাকঘর: বেগুনগ্রাম, উপজেলা: কালাই, জেলা: জয়পুরহাট’কে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তাৎক্ষণিকভাবে দণ্ড আদায় করা হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে পুকুরে মাটিকাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জলাধারের স্বাভাবিক কাঠামো নষ্ট হয় এবং বর্ষাকালে জলাবদ্ধতা ও ভূমিক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি পায়। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।