শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে জুয়া-মাদক-নাশকতাসহ বিভিন্ন মামলার ২০ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়া মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), একই ইউনিয়নের নবাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ী গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল হকের ছেলে খোকন (৪০), একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২)। তাদের কাছ থেকে জুয়া খেলার টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদক মামলায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ফটিক মন্ডলের ছেলে গোলাপ মন্ডল (২৫), রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২), জহুরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২২) এবং নিমগাছি ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আপেল মাহমুদ (৩৪)-কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের চান মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২), চুরি মামলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৭) এবং পাঁচথুপি গ্রাম থেকে মাদক সেবনের সময় আরও চারজন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা সবাই জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।