শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

মহেশখালীতে সড়কে টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু।

মহেশখালী উপজেলার শাপলাপুর থেকে ছোট মহেশখালী সড়কে টমটম গাড়ির দুর্ঘটনায় মিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহা ছোট মহেশখালীর উত্তর কুল এলাকার সিকদার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোকের আবহ নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলক সরু হলেও নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

স্থানীয়রা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত টমটম চলাচল বন্ধ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ###

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।