শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

রামগতি-বিবিরহাট রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক!

লক্ষ্মীপুরের রামগতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভীন আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রামগতি–বিবিরহাট সড়কের কোরের বাড়ী মোড় এলাকায় পুরাতন বেড়ীবাঁধের কাছে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীর তীরের অংশে পড়ে যায়। এ সময় যাত্রী হিসেবে থাকা পারভীন আক্তার গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত পারভীন আক্তার চর রমিজের মফিজ  মুন্সি বাড়ির মরহুম হুমায়ুন মিলিটারির জ্যেষ্ঠ কন্যা। তিনি বিবিরহাট রিশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক হেলাল মাস্টারের সহধর্মিণী।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় এলাকাবাসী সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।