শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

ভোলাহাটে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের খাসপাড়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বাসিন্দা বিকল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ভোলাহাট থেকে শিবগঞ্জের গোলাব বাজারের দিকে যাচ্ছিলেন মিলন। পথে খাসপাড়ামোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মদিনা ইটভাটাগামী মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম জানান, ঘটনার পরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।