শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
আইন ও পরামর্শ

চিতলমারী ও মোল্লাহটে, অবাধে চলছে অতিথি পাখি শিকার

সবেমাত্র শীত শুরু। শীত প্রধান দেশ থেকে   হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিতলমারি,  মোল্লাহাটের  বিল ও জলাশয়ে খাবার ও কম শীতে বেঁচে থাকার জন্য  আসছে অতিথি পাখি।  পাখি শিকারীরা হয়ে উঠেছে বেপরোয়া। কচুরিপানার পাতা দিয়ে তৈরি  বাঁশি বাজিয়ে   ও বিভিন্ন বক্স সেটের মাধ্যমে  পাখি ডাক   অবিকল অনুকরণ করে রাতের আঁধারে ধরছে পাখি। ভোজন প্রেমীদের   খাবারের টেবিলের  প্রধান মেনু ও  পাখির মাংস।
সরো জমিনে ঘুরে জানা যায় , চিতলমারী, মোল্লাহাটের বিলে  অবাদে চলছে অতিথি  পাখি শিকার।রাতে  বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পেতে পাখি শিকারে   মেতে উঠেছে  শিকারীরা। চিতলমারীর চৌদ্দহাজারী সাবোখালী দানোখালী, , কলিগাতী, রুইয়ের কুল , গোদাড়া বিলে,মোল্লাহাটের  কাপুড়িয়া,  সুরিগাতি, গাউলা, নলধা, চান্দের হাট, ও  কেন্দুয়ালর গভীর বিলে অন্ধকার রাতে   বিভিন্ন ফাদ ও জালের মাধ্যমে  অতিথি পাখি শিকার হচ্ছে। কেন্দুয়া বিলপাড়ের নির্মল মন্ডল জানান  পাখি শিকারীরা  পাখির ডাক বাঁশি দিয়ে  অবিকল   নকল করে  ডাকে।  রাতে বিলের ছোট ছোট শামুক, শাপলা ফল, পোকামাকড়  খেতে আসার সময়  ওই বাসির ডাক শুনে  তারা পানিতে নামতে যায়।তখন ফাদে আটকা পরে অতিথি  পাখি। এখানে  হাঁস পাখি, কালদিগুড়ি, বুরে, কাল কুচ, সহ  অসংখ্য প্রজাতির পাখি  ধরা পড়ে। নাম প্রকাশ অনিচ্ছুক  এক ব্যক্তি জানান , অবাধে পাখি নিধন  হচ্ছে দেখার কেউ নেই। যারা এটার প্রতিবাদ করবে  তাদের খাবারের মেনুতে  অতিথি আপ্যায়নে  পাখির মাংস দেখা যায়। এলাকাবাসী জানান, বন বিভাগ ও প্রশাসন  যদি   অতিথি পাখির সংরক্ষনে এগিয়ে না আসে আগামীতে এ অঞ্চলের বিলগুলোতে অতিথি পাখি দেখা যাবে না।

আইন ও পরামর্শ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।