শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ক্যাম্পাস

বিশ্বকাপ ফাইনালে জাবির সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস

​ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডসহ ক্যাম্পাসের মোট তিনটি স্থানে বড় পর্দায় এই মেগা ফাইনাল উপভোগ করেন শিক্ষার্থীরা।

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) এই খেলা দেখার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের তিনটি স্থানে স্ক্রিন বসানো হয়।বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন মাঠ এবং জাকসু ভবনের সামনের এই আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসমাগম হয় সেন্ট্রাল ফিল্ডে।

​ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলা শুরুর অনেক আগে থেকেই সেন্ট্রাল ফিল্ডে জড়ো হতে থাকেন ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল মাঠ। নিজ নিজ দলের জার্সি গায়ে শিক্ষার্থী, সেন্ট্রাল ফিল্ড রূপ নেয় মিনি স্টেডিয়ামে।

​রোমাঞ্চকর এই ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার লড়াইয়ে উত্তেজনা বিরাজ করছিল শিক্ষার্থীদের মাঝে। তবে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে, ১-০ গোলে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় নিশ্চিত হতেই আনন্দে ফেটে পড়েন সমর্থকরা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী তারেক আহমেদ বলেন, জাকসুকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজনের জন্য। আবাসিক ক্যাম্পাসে সবাই মিলে বড় পর্দায় ফাইনাল দেখার মজা আলাদা। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আজকে পুরো জাবি ক্যাম্পাস যেভাবে উৎসবে মেতেছে, তা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। 

আরেক শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৪ তম আবর্তনের রিদওয়ান রাফি বলেন, বড় পর্দায় এত সুন্দর খেলা দেখার আয়োজন আমাদের জন্য স্বপ্নের মতো। সেন্ট্রাল ফিল্ডে হাজারো বন্ধুর সাথে বসে খেলা দেখার এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। গোল হওয়ার পর পুরো মাঠের যে গর্জন, তা আমার সারাজীবন মনে থাকবে।”

​প্রিয় দলের শিরোপা জয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস এবং আনন্দ মিছিলে আলোকিত হয়ে ওঠে রাতের সেন্ট্রাল ফিল্ড। 

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।