শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ক্যাম্পাস

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষন ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে  বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ই জুন) দুপুর ১২ টায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই বিক্ষোভ মিছিল  করে। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়।

এসময় তারা স্লোগান দেয়  , বাহা শিবির চমতকার ধর্ষকদের পাহারাদার , শিবিরের মূলনীতি ভন্ডামি আর মুনাফেকি , ধর্ষকদের আস্তানা ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস! 

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসাইন শান্ত বলেন, জামাতের যে অঙ্গ সংগঠন গুলো তারা এই নির্বাচিত সরকারকে দোষারোপ করছে। কিন্তু পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকৃত সত্য বের হয়ে এসেছে। আমরা জামাত শিবিরের এই ঘৃন্য রাজনীতিকে তীব্র প্রতিবাদ জানায়। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানায়। কেউ যদি অপরাজনীতি গুপ্ত রাজনীতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। 

ববি শাখা ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন বলেন ,  আমরা বলতে চাই যাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ নয়। তাহলে বাংলাদেশের সমগ্র মানুষ কেমনে নিরাপদ থাকবে।শিবির কতৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণীত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আরএকবার প্রমাণিত করল, তাদের নারীনিতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।নিজেরা গোপনে এধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য  নাটক করে,তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল দেশের জনগনকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।