শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ক্যাম্পাস

রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্সের কমিটি ঘোষণা

রাজশাহী কলেজভিত্তিক আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের সংগঠন ‘Rajshahi College Argentina Fanatics’-এর আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, সৌহার্দ্য ও দলীয় চেতনার সঙ্গে যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ যুবাইর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান। সহ-সভাপতি পদে রয়েছেন সাকলাইন মুস্তাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শয়ন সরকার।

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সারোয়ার আলম শাফি, ম্যাচ রিপোর্ট সম্পাদক হিসেবে নাজনিন নাহার দিনা, প্রধান গ্রাফিক্স সম্পাদক হিসেবে জুনায়েদ ইসলাম এবং প্রধান ম্যাচ বিশ্লেষক হিসেবে ফারদিন খন্দকার ফুয়াদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কুইন (রানী), আহমাদ যুবাইর, শাকিব মাহমুদ তালুকদার, মোঃ নূর আলম, সৌরভ পিকে, লামইয়া খান, গৌরব কুমার সাহা, শিফাত শাহরিয়ার, জায়ান, তানজিলা তাবাসসুম তুসি, দানিয়েল আহমেদ রুদ্র, মোঃ আরিয়ান আহমেদ শুভ, তারেক উজ্জামান অপু, মেহেদী হাসান লিমন, ফারদিন হাসান ইমন, জুবায়ের আল মাহমুদ এবং মোঃ জুবায়ের রিয়াদ।

সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই ২৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির সদস্যদের দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে সংগঠনটির ‘সম্মানিত আজীবন অনানুষ্ঠানিক প্রধান উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সভাপতি মোঃ যুবাইর রশীদ বলেন, আলহামদুলিল্লাহ এই দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আমার উপর অর্পিত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। আর্জেন্টিনা বিরোধী শক্তি অনলাইন ও অফলাইনে আমাদেরকে দমানোর জন্য যে পায়তারাই করুক, তা প্রতিরোধে আমরা ঝাপিয়ে পড়বো। আমাদের লক্ষ্য একটাই, মেসির হাতে আরেকটি বিশ্বকাপ।

M

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।