শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

যশোরের চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত।

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু মুসা খান ও চৌগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন আহত হয়েছেন।তাদেরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে পৃথক দূর্ঘটনায় চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজার এলাকায় মোটরসাইকেল ও  ইজিবাইকের সংঘর্ষে  এক নারী সহ দুইজন গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

রাসেল ( ২৮) ও তার স্ত্রী রেক্সোনা খাতুন (২২) মোটরসাইকেলে যশোর থেকে চৌগাছার দিকে আসছিলেন। তারা ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি  সংঘর্ষ হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা  সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোরে রেফার করেন। আহতদের মধ্যে রেক্সোনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।