শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
দূর্ঘটনা

চিলমারীতে ট্রাক্টরের নীচে পিষ্ট হওয়া ৫ বছরের শিশু আব্দুর রহমান মারা গেছে

অবশেষে চিকিৎসাধীন অবস্থায়  ৫ বছরের শিশু আব্দুর রহমান দূর্ঘনার ৩ ঘন্টার পরপরই মারা গেছে। গতকাল ২১/০৪/২০২৬ ইং তারিখে রমনা রেলস্টেশনের পাশে কেসি রোড পার হওয়ার সময সন্ধ্যা ৬ টার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সামনে চাকার নীচে পড়ে যায়। ড্রাইভার ব্রেক না করেই পালাতে উদ্যত হলে পিছনের চাকাও তাকে  পিষ্ট করে।  চিলমরারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ছেলেটিকে  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয।  তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষত ও জখম রয়েছে। মূমুর্ষ অবস্থায় তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। জানাযায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষন পরেই ছেলেটির মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু আব্দুর রহমান সাতঘরি পাড়ার সাইফুলের ছেলে। সাইফুর পেশায় একজন রিক্সা চালক, যিনি  অসহায় ব্যক্তি বলে স্থানীয়রা জানান। রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন,স্থানীয় ষুবক রানা,আলম, ইব্রাহিম, সবুজ সহ অনেকেই শিশু আব্দুর রহমানের চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন, যা সত্যিই প্রশংসনীয়। মানবতার ডাকে এ ভাবে সাড়া প্রদানের জন্য এলাকাবাসী যুবকদের উৎসাহিত করেছেন। উল্লেখ্য যে, কুড়িগ্রাম কাঠাল বাড়ি থেকে কিছু লোকজন ট্রাক্টরে করে  চিলমারীতে ঘুরতে আসেন। ফিরে যাওয়ার প্রাক্কালে রমনা রেলস্টেশনের অদূরেই এহেন দূর্ঘটনার কবলে পড়ে। ট্রাক্টর ও চালককে চিলমারী মডেল ৎানায় আটক রাখা হয়েছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।