আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২০/০১/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আজিজুল হাকিম, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় রগুনা জেলার আমতলী থানাধীন ০২ নং কুকুয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড ব্রিকফিল্ড ব্রিজ সংলগ্ন কুয়াকাটা পটুয়াখলী মহাসড়ক থেকে ধৃত আসামী ১. সোহেল(৩২) , ২. ছোবাহান(৩৯)’ কে ৫০ পিচ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।