শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

গলায় রশি দিয়ে তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের গেটপাড়ায় বৈশাখী (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। তিনি স্থানীয় মো শাহিন আলীর মেয়ে।

পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে, আজ ভোরের দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বৈশাখী। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।