জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফরহাদ হোসেনের কবর জিয়ারত করেছেন চবি ছাত্রদল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় মাগুরার শ্রীপুর উপজেলার রায়পুর গ্রামে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবরের নেতৃত্বে শহিদ ফরহাদ হোসেনের কবর জিয়ারত করা হয়।
এসময় ফরহাদ হোসেনের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
ছাত্রদল নেতা ফয়সাল প্রান্ত বাবর বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জুলাইকে ধারণ করি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করছি। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময়ই জুলাইয়ের শহিদ পরিবারের পাশে থাকবে এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।