শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
ক্যাম্পাস

চবিতে হিন্দু ধর্মাবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

পিনাকী ভট্টাচার্যের ভিডিও ভাইরালের পর গাইবান্ধায় উত্তেজনা

হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সচেতন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে চবির সংস্কৃত বিভাগের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তী বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় অবমাননা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। 

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— সৈকত চক্রবর্তী, উৎপল দেবনাথ, ত্রিদ্বীপ সরকার প্রমুখ। এ সময় বক্তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের ধর্মীয় অবমাননাকর কর্মকাণ্ড যেন আর না ঘটে, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গত রোববার (৭ জুন) ফ্রান্সপ্রবাসী পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব হ্যান্ডেলে রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে ১৭ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিও প্রকাশের পরপরই ওই অঞ্চলের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।