শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসেবে মোট ২ কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণ

কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসেবে মোট ২ কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এই অনুষ্ঠানটি ১৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার  দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কুষ্টিয়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কুষ্টিয়া যৌথভাবে আয়োজন করে। 
এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়।


কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের মাধ্যমে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে—আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা ও নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা প্রদান করা হয়।


মেহেরপুর জেলায় ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে—আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা ও নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
বিআরটিএ, কুষ্টিয়ার সহকারী পরিচালক গোলাম রব্বানী জানান, এটি সরকারের একটি অব্যাহত কার্যক্রম, এবং সরকারের বরাদ্দ অনুযায়ী বিভিন্ন সময়ে এই সহায়তা প্রদান করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।