শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
ক্যাম্পাস

চবিতে পুরস্কার পেল ফুটবল টুর্নামেন্টের বিজয়ীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহী কলোনি যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের এ.এফ রহমান হলের মাঠে এ পুরস্কার বিতরণের আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আঙ্গিনা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চবি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়েত হোসেন এবং এ এফ রহমান হলের জিএস মো. তামিম চৌধুরী।

চবি শাখা ছাত্রদল নেতা মো. ইয়াছিন টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য শাহী যুব সংঘের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।