শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
ক্যাম্পাস

মাগুরায় জুলাই শহিদ ফরহাদের কবর জিয়ারত করল চবি ছাত্রদল

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফরহাদ হোসেনের কবর জিয়ারত করেছেন চবি ছাত্রদল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় মাগুরার শ্রীপুর উপজেলার রায়পুর গ্রামে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবরের নেতৃত্বে শহিদ ফরহাদ হোসেনের কবর জিয়ারত করা হয়।

‎এসময় ফরহাদ হোসেনের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

‎ছাত্রদল নেতা ফয়সাল প্রান্ত বাবর বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জুলাইকে ধারণ করি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করছি। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময়ই জুলাইয়ের শহিদ পরিবারের পাশে থাকবে এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।