শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
ক্যাম্পাস

জাবির শের-ই-বাংলা হল কর্তৃক অনুষ্ঠিত হয়েছে জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা একে ফজলুল হক হল কর্তৃক অনুষ্ঠিত হয়েছে ‘জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৬’। ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়-এর স্পন্সরশিপে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। 

বুধবার ১৫ জুলাই সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় অনির্বাণ এবং শের-ই-বাংলা অ্যাভেঞ্জার্স।ফাইনাল ম্যাচে অনির্বাণ দল চ্যাম্পিয়ন হয় এবং শের-ই-বাংলা অ্যাভেঞ্জার্স রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হলের প্রোভোস্ট ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ।

হল সংসদের ক্রীড়া সম্পাদক বলেন, আমার হলের ভিপি জিএস অনেক পরিশ্রম করছে। আর আমার হলের প্রোভোস্ট যিনি আমরা যেকোনো চাওয়াতে কোন সময় ফিরিয়ে দেন নাই। আমরা মাঠের কাজে এক লাখ টাকার উপরে খরচ করেছি। এই মাঠে মাটি ফেলা থেকে রোলিং করতে স্যার আমাদের ফুল স্বাধীনতা দিয়েছে। অবশেষে টুর্নামেন্টটা সফলতার সাথে শেষ হচ্ছে। বৃষ্টি না থাকলে আরো ভালো হতো। আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করছি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রোভোস্ট বলেন, আমাদের উদ্দেশ্য ছিল মাদক থেকে বেরিয়ে আমরা খেলার মাঠে আসতে চাই। এই সিডনি মাঠ জঙ্গল ছিল এবং জঙ্গল পরিষ্কার পরিচর্যার জন্য অনেক টাকা ব্যয় করে মাননীয় প্রশাসন উপাচার্য স্যার সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। বর্তমান প্রশাসন খেলাধুলা এবং শিক্ষার পিছনে যে শ্রম দিচ্ছে এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। তোমরা মাঠে আসো খেলাধুলা করো, মাদক থেকে বেরিয়ে আসো।  

উপাচার্য বলেন, আমাদের পথ ভিন্ন হতেই পারে। শুধু আমরা একটা বিরোধিতা করব যেটা আমরা ১৯৭১ এ দেশ স্বাধীন করার জন্য করেছিলাম ১৯৯০ তে আমরা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে করেছিলাম এবং ২৪ এ আমরা দীর্ঘ বছরের যন্ত্রণা জ্বালার বিরুদ্ধে ছাত্রজনতা সকলে মিলে মাঠে নেমেছিলাম। খেলাধুলার পাশাপাশি আমাদের আরেকটি জায়গায় মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের পরিবার অপেক্ষা করছে। তারা পরিবারকে চালিয়ে নেবে অভিভাবকত্ব গ্রহণ করবে আর সেজন্য প্রয়োজন ব্যক্তিগতভাবে নিজেদের প্রতিষ্ঠা করা। খেলাধুলার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন করা  নিজেকে উপযুক্ত করে তোলা নিজেকে উপার্জন ক্ষম করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। 

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।